‘এ কারণেই পেহেলগামে হামলা হয়েছিল’- কনসার্টে সনু নিগম

০২ মে ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM

© সংগৃহীত

ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগম সম্প্রতি একটি কনসার্টে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন। ব্যাঙ্গালোরের একটি কলেজে আয়োজিত অনুষ্ঠানে গান গাইছিলেন তিনি। তখনই দর্শকাসন থেকে এক ছাত্র হঠাৎ চিৎকার করে কন্নড় ভাষায় গান গাওয়ার দাবি জানান।

সনুর দাবি, ছাত্রটির আচরণ ছিল রূঢ় এবং হুমকির মতো। এতে ক্ষুব্ধ হয়ে সনু গান থামিয়ে মঞ্চেই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “ক্যারিয়ারের শুরু থেকে বহু ভাষায় গান গেয়েছি, যার মধ্যে কন্নড়ও রয়েছে। আমি কর্নাটকে প্রচুর ভালোবাসা পেয়েছি। কিন্তু এই ধরনের অসহিষ্ণুতা মেনে নেওয়া যায় না। আমি ওই ছেলেটির জন্মের আগেই কন্নড় গান গাইছি।”

এরপর তিনি বলেন, “এই ধরনের মনোভাব থেকেই পহেলগামের মতো হামলা ঘটে। দয়া করে সহনশীল হোন, পাশের মানুষের প্রতি সম্মান দেখান।”

সনু আরও জানান, হাজার হাজার শো-তে অংশ নিয়েছেন তিনি, বিশ্বের নানা ভাষাভাষী অনুরাগীর ভালোবাসা পেয়েছেন। তাই ভাষা নিয়ে এমন হিংস্রতা মেনে নেওয়া যায় না। এরপর তিনি কন্নড় ভাষায় একটি লাইন গেয়েও শ্রোতাদের সম্মান জানান।

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, অনেকেই সনুর পক্ষে রুখে দাঁড়িয়েছেন।

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপি…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ দায় স্বীকার করেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদে…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950