রাজনীতির কারণে কনসার্ট থেকে বাদ পড়লেন ন্যান্সি!

৩০ এপ্রিল ২০২৫, ১০:৩৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
নাজমুন মুনিরা ন্যান্সি

নাজমুন মুনিরা ন্যান্সি © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থীদের সংগঠন বুয়েট ক্লাব আয়োজিত একটি কনসার্ট থেকে রাজনৈতিক পরিচয়ের কারণে বাদ পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেই নিশ্চিত করেন এই শিল্পী।

ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ তুলে ন্যান্সি লেখেন, ‘আজকে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গত রাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’

কারণ হিসেবে আয়োজকরা তাকে জানায়, বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থী তাদের (আয়োজকদের) জানিয়েছেন, শিল্পীদের নামের তালিকা দেখে রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাদের কথায়, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, এমন কোনো শিল্পী অনুষ্ঠানে অংশ নিলে তারা অনুষ্ঠান বয়কট করবেন। আর শিল্পীকে এটি জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে।

রাজনৈতিক মতাদর্শের কথা উল্লেখ করে এই শিল্পী বলেন, ‘বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানী না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?’

অনুষ্ঠানের একটি প্রমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছে ‘মেলোডি কুইন’! আপনারা পারেনও বটে। 

আয়োজকদের উদ্দেশে সর্বশেষ ন্যান্সি বলেন, ‘নিয়ম অনুযায়ী পুরো সম্মানী আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন।’

জাবিতে খেলা দেখতে গিয়ে শিক্ষার্থীকে মারধর: জাকসু নেতাসহ কয়ে…
  • ২৪ জুন ২০২৬
রাজধানীতে হাসপাতালে গ্যাস সিলিন্ডার ‘বিস্ফোরণে’ শিশু নিহতের…
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া গোল-রেকর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন পর্তুগালের
  • ২৪ জুন ২০২৬
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
  • ২৪ জুন ২০২৬
মেসির আরেকটি রেকর্ড রোনালদোর
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া বিশ্ব রেকর্ডে বিরতিতে পর্তুগাল
  • ২৪ জুন ২০২৬