ব্যাটারিচালিত রিকশা প্রতিরোধের ডাক দিলেন শিল্পী আসিফ আকবর

২৭ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫০ PM
আসিফ আকবর

আসিফ আকবর © সৌজন্যেপ্রাপ্ত

রাজধানীসহ সারাদেশের সড়কে প্রতিদিনই বাড়ছে ব্যাটারিচালিত রিকশা। অনেকে মজা করে বলেন ‘টেসলা’। এ রিকশা যেমন দুর্ঘটনা বাড়াচ্ছে, তেমনই বাড়াচ্ছে যানজট। এবার ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। 

আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘টেসলা খ্যাত ব্যাটারিচালিত রিকশায় জনজীবন দুঃসহ। সরকার আত্মসমর্পণ করেছে, এদের ( ব্যাটারিচালিত রিকশা) প্রতিরোধের সময় চলে এসেছে।’

গায়কের পোস্টেকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘প্রতিরোধ করার আগে অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে’। ওই মন্তব্যের জবাব দিয়েছেন আসিফ আকবর। তিনি লিখেছেন,  ‘এই রিকশা আসার আগে কি কর্ম ছিল?’

অন্য একজন লিখেছেন, ‘আফিস ভাই আপনিও রিকশাকে টেসলা বললেন। এই টেসলার চালকরাও আপনার গানের শ্রোতা’। ওই মন্তব্যের উত্তরে কণ্ঠশিল্পী লিখেছেন, ‘এসব ফালতু যুক্তি দিয়ে চলবে না’।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬