প্রথম ইন্ডিয়ান আইডল ট্রফি পেলেন বাঙালী তরুণী

০৮ এপ্রিল ২০২৫, ০৯:১০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৫ PM
মানসী ঘোষ

মানসী ঘোষ © সংগৃহীত

প্রথমবারের মতো প্রথম স্থান অর্জন করে ইন্ডিয়ান আইডল ট্রফি পেলেন বাঙালী তরুণী মানসী ঘোষ। আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন শুভজিৎ ঘোষ ও স্নেহা শঙ্কর। তারা দুজনে পেয়েছেন নগদ ৫ লাখ টাকার পুরস্কার। তাদের এমন অর্জনে অভিনন্দন জানাচ্ছেন শুভানুধ্যায়ীরা।

আদতি রয় নামে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘এই প্রথম কলকাতায় ইন্ডিয়ান আইডল ট্রফি এল এবং এক বাঙালি তরুণীর হাত ধরে! প্রথম দিন থেকেই আমার ফেভারিট মানসী ঘোষ। শুভজিৎ আর স্নেহাও অসম্ভব প্রতিভাবান দুই শিল্পী, তাদের জন্যও রইল আন্তরিক শুভেচ্ছা।

জানা গেছে, নিমতার বাসিন্দা মানসী ঘোষ ছোট থেকে বড় হয়েছেন কলকাতাতেই। বাংলা তথা দেশের সবাই তার এ প্রতিভার জন্য তাকে এক ডাকে চেনেন। ইন্ডিয়ান আইডলের ট্রফির নেওয়ার সঙ্গে সঙ্গেই বেশকিছু প্লেব্যাকের অফার পান মানসী। ফাইনালের দিন মানসীর সঙ্গে গান গাওয়ার অফার করেন বাদশা।

এ ছাড়াও সানির সঙ্গে একটি গান ইতোমধ্যেই তিনি রেকর্ড করেছেন। এ ছাড়াও নগদ পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ লাখ টাকা। তাছাড়া একটি নামই ইলেকট্রনিক্স কোম্পানির তরফ থেকে তাকে একটি গিফট কুপন দেওয়া হয়েছে। 

মানসী ছাড়াও ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা শুভজিৎ ঘোষ ও স্নেহা শঙ্কর নগদ পুরস্কার পেয়েছেন। স্নেহা ও শুভজিত দুজনেই ৫ লক্ষ টাকার চেক পেয়েছেন। এ ছাড়াও ফাইনালে টি সিরিজের সঙ্গে কাজ করার অফার দেওয়া হয়েছে স্নেহাকে।

চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ার আবেদন
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950