আওয়ামী সমর্থকদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী চমক

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক © সংগৃহীত

শোবিজ ইন্ডাস্ট্রির আলোচিত মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সাধারণত কাজ নিয়েই আগে আলোচনা ও শিরোনামে থাকতেন তিনি। তবে গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ, সব মাধ্যমেই বেশ সক্রিয় এ অভিনেত্রী। 

অভিনেত্রী চমক মনে করেন, গত ৫ আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো, তাহলে আন্দোলনকারীদের এতদিনে দেশদ্রোহীতার অপরাধে নিশ্চিহ্ন করে ফেলা হতো। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন তিনি। এ সময় আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্কও করেছেন অভিনেত্রী।

আরো পড়ুন: বন্দুকযুদ্ধে ভারতীয় দুই সেনাসহ নিহত ৩৩

চমক তার স্ট্যাটাসে লেখেন, ‘কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস না। দুটোকে মিলিয়ে ফেলবেন না।’

তিনি আরও লেখেন, ‘স্বৈরাচার সরকার ৫ আগস্ট পতন না হলে, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহীতার অপরাধে এতদিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।’

আরো পড়ুন: মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করল বাংলাদেশ পুলিশ

সবশেষ এ অভিনেত্রী লেখেন, ‘মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজের মুরগির ন্যায় প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের ন্যায় বেঁচে থাকুন, আমরা বাঘের ন্যায় একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত। ধন্যবাদ।’

নাফ নদী থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
  • ২৮ মার্চ ২০২৬
একদিনে দুইবার বাড়ল সোনার দাম, ভরিতে যত
  • ২৮ মার্চ ২০২৬
দুবাইয়ের ড্রোন বিধ্বংসী ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান 
  • ২৮ মার্চ ২০২৬
শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ২৮ মার্চ ২০২৬
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই, স্বাস্থ্যখাতে মধ্যপ্রাচ্য য…
  • ২৮ মার্চ ২০২৬
নদীতে ধরা এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence