মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
মেহের আফরোজ শাওন

মেহের আফরোজ শাওন © সংগৃহীত

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

কোন অভিযোগে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘তিনি রাষ্ট্রীয় ষড়যন্ত্র করছিলেন।’

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর মধ্যেই তাকে গ্রেপ্তারের খবর এলো।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অভাবে থেমে যায় আইনজীবী হওয়ার স্বপ্ন, ভ্যানে পোশাক বিক্রি কর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের বিষ খাওয়ানোর পর বাবারও বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬