গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন © সংগৃহীত

বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এক বছর পর মঞ্চে ফিরেছেন। তবে গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।  তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত। অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দু-একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন।

সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধনও জানিয়েছেন, তার মায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি বলেন, মায়ের সঙ্গে কথা হয়েছে, তিনি এখন ভালো আছেন।  চিকিৎসা শেষ হলে বাসায় নিয়ে যাওয়া হবে।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর তিনি মঞ্চ থেকে বিরত ছিলেন এবং চিকিৎসার মধ্যেও ছিলেন।  

আয়োজকরা জানিয়েছেন, প্রায় এক বছর পর মঞ্চে গান গাইতে ওঠেন তিনি।  শনিবারও তার গান পরিবেশনের কথা ছিল, তবে অসুস্থতার কারণে সেটি অনিশ্চিত হয়ে গেছে।

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীরের শিক্ষার্থীর চিকিৎসায় নিলামে তোলা সেই কবুতর জোড়া ব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল, চরম ভোগান্তিতে শিক্ষ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬