এবার মুসল্লিদের বাধায় পণ্ড অপু বিশ্বাসের অনুষ্ঠান

২৯ জানুয়ারি ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
অপু বিশ্বাস

অপু বিশ্বাস © সংগৃহীত

মেহজাবীন চৌধুরী, পরীমণির পর এবার পণ্ড হলো অপু বিশ্বাসের অনুষ্ঠান। ঢাকার কামরাঙ্গীচরে মুসল্লিদের বাধায় এ অভিনেত্রীর একটি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপুর। কিন্তু বাধ সাধে স্থানীয় মুসল্লিরা। বিষয়টি জানতেই সংগঠিত হয় তারা। অভিযোগ জানায় কামরাঙ্গীচর থানায়। অতঃপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁটির উদ্বোধন সম্পন্ন হয়। 

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান। তিনি বলেন, ‘স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে মঙ্গলবার উদ্বোধন সম্পন্ন করেছেন।’

এদিকে মুসল্লিদের কয়েকজন একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে একজন সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন, ‘অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি এবং বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।’

২৫ হাজার টাকায় কন্যাশিশুকে বিক্রি করলেন বাবা, স্ত্রীকে জানা…
  • ১৯ জুন ২০২৬
যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক
  • ১৯ জুন ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল মন্ত্রণ…
  • ১৯ জুন ২০২৬
বাংলাদেশি ক্যান্সার রোগীদের যে সুখবর দিল চীনের হাসপাতাল
  • ১৯ জুন ২০২৬
মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী ১৭ জন, শিক্ষার্থী মাত্র ৫
  • ১৯ জুন ২০২৬
ব্রাজিল-হাইতি ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ১৯ জুন ২০২৬