পরীমণির পক্ষে দাঁড়ালেন আশফাক নিপুন, সরকারকে ‘মব’ ঠেকানোর আহ্বান

২৬ জানুয়ারি ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
পরীমণি ও আশফাক নিপুন

পরীমণি ও আশফাক নিপুন © ফাইল ফটো

কিছুদিন আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন, পারেননি। এবার একই পরিস্থিতিতে পড়েন চিত্রনায়িকা পরীমণি। শনিবার (২৫ জানুয়ারি) টাঙ্গাইলের কালিহাতীতে হারল্যানের একটি শোরুম উদ্বোধনের কথা ছিল তার। তবে স্থানীয় ‘ধর্মপ্রাণ মুসল্লিদের’ বাধা ও হুমকির মুখে অনুষ্ঠান বাতিল করেন দোকান মালিকপক্ষ।

ঘটনার পরের দিন আজ রবিবার (২৬ জানুয়ারি) চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিষয়টি ভালোভাবে নিচ্ছে না চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এবার প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ‘মব’ প্রতিহত করার জন্য কঠোর হতেও বলেন তিনি।

রবিবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কিত স্ট্যাটাস দেন নির্মাতা আশফাক নিপুন। এতে তিনি লিখেছেন, ‘মবের প্রতিবাদের মুখে পরীমনির দোকান উদ্বোধন করতে না পারার ক্ষোভ উদগীরণের পরপরই তার বিরুদ্ধে দায়ের করা পুরনো মামলায় হাজিরা দিতে না যাওয়ায় গ্রেপ্তারের আদেশ জারি বড়ই কাকতালীয়, সরকার।’

তিনি আরও লিখেছেন, ‘আবার সাজাপ্রাপ্ত দাগী আসামি সকলে জামিনে বের হয়ে ত্রাস সৃষ্টি করা মোটেও কাকতালীয় না। ঠিক যেমন আদিবাসীদের ওপর ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ গ্রুপের হামলাও কাকতালীয় না, আবার নারী অভিনেতাদের তথাকথিত ‘মব’ এর প্রতিবাদের মুখে শোরুম উদ্বোধন করতে না পারাও এখন আর কাকতালীয় না।’

সবশেষে তিনি লিখেছেন, ‘কাকতালীয় বা অকাকতালীয় কোন সরকারই হইয়েন না, জনাব সরকার; কাজের সরকার হন। ‘মব’ ঠেকান। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন, জুলাই হত্যাকাণ্ডের কুশীলবদের ধরার ব্যবস্থা করেন। নাহলে আপনাদের পায়ের নীচ থেকে মাটি সরে যাওয়াও কাকতালীয় হবে না।’

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীরের শিক্ষার্থীর চিকিৎসায় নিলামে তোলা সেই কবুতর জোড়া ব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল, চরম ভোগান্তিতে শিক্ষ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬