অভিনয় ছেড়ে ‘ইসলামের ছায়াতলে’ তামিম মৃধা

২৪ জানুয়ারি ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
তামিম মৃধা

তামিম মৃধা

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও বেশ পরিচিতি তার। তবে তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট করেন।

ইংরেজিতে দেওয়া পোস্টে তালহা লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।’

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) তামিম মৃধা তার ফেসবুকে পেজে দুটি ছবি পোস্ট করেন। ‘যেমন ছিলেন তিনি’ নামে রাসুল (স.) এর একটি সিরাত বই হাতে তাকে দেখা গেছে ছবিটিতে।

ক্যাপশনে তিনি জুমা মুবারক জানিয়ে লেখেন, ‘আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন।’

এদিকে নেটিজেনরা তামিমের ওই পোস্টে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মাইদুল ইসলাম নামের একজন মন্তব্য করেছেন, ‘হে অন্তর সমূহের পরিবর্তনকারী! আপনি আমাকে দ্বীনের উপর অটল রাখুন।’

শামীম হোসাইন নামের আরেকজন লিখেছেন, ‘হে ভাই, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক’ এছাড়াও নেটিজেনদের অনেকেই তামিম মৃধাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অভাবে থেমে যায় আইনজীবী হওয়ার স্বপ্ন, ভ্যানে পোশাক বিক্রি কর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের বিষ খাওয়ানোর পর বাবারও বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬