তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেপ্তার করা হোক: আসিফ আকবর

২২ জানুয়ারি ২০২৫, ১২:১২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
আসিফ আকবর

আসিফ আকবর © সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষাকারী তিনটি বাহিনী পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশ করা হয়েছে ওই তিন বাহিনীর পোশাকের ডিজাইন। সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। তবে পোশাক নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। 

তিন বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে তুমুল সমালোচনা। এবার আলোচনায় যোগ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। 

তিনি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ।

যেখানে তিনি পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে রুচিহীনতার অভিয়োগে দ্রুত গ্রেপ্তার করা হোক।

এরপর আসিফ লেখেন, মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি। 

আসিফ তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।

জানা গেছে, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‍্যাব এর জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে।

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর মর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার ম্যাচের আগে বাজল উত্তর কোরিয়ার জাতী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৯ ঘণ্টায় রাজধানীতে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নদীতে সাঁতার কাটতে নেমে স্কুলছাত্র নিখোঁজ 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মেডিকেল কলেজে কমিটি দিল ছাত্রদল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আরেক দ্বীপ নিয়ন্ত্রণে নিচ্ছেন ট্রাম্প 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬