ভিসা জটিলতায় ভারতে যেতে পারেননি পরীমনি

১৬ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
পরীমনি

পরীমনি © ফাইল ছবি

পরীমনি অভিনীত কলকাতার প্রথম ‘ফেলুবক্সী’ সিনেমার মুক্তি পাচ্ছে শুক্রবার (১৭ জানুয়ারি)। এর মাধ্যমে কলকাতার সিনেমায় অভিষেক হচ্ছে পরীমনির। তবে ভিসা জটিলতার কারণে সিনেমার প্রচারে ভারতে যেতে পারেননি পরীমনি।

এ বিষয়ে গণমাধ্যমকে পরী বলেন, ‘মনটা খুবই খারাপ। ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে আমি যাবো।’

জানা গেছে, ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর মর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার ম্যাচের আগে বাজল উত্তর কোরিয়ার জাতী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৯ ঘণ্টায় রাজধানীতে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নদীতে সাঁতার কাটতে নেমে স্কুলছাত্র নিখোঁজ 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মেডিকেল কলেজে কমিটি দিল ছাত্রদল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আরেক দ্বীপ নিয়ন্ত্রণে নিচ্ছেন ট্রাম্প 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬