দুর্বৃত্তের হামলার শিকার সাইফ, মুখ খুললেন স্ত্রী কারিনা

১৬ জানুয়ারি ২০২৫, ০১:৩০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
কারিনা কাপুর ও সাইফ আলী খান

কারিনা কাপুর ও সাইফ আলী খান © সংগৃহীত

মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজের বাসায় দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। ৬ বার ছুরিকাঘাত করা হয়েছে তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার এ বিষয়ে মুখ খুললেন সাইফের স্ত্রী বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর খান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কারিনা কাপুরের বরাত দিয়ে তার জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘সাইফ হাতে আঘাত পেয়েছেন। আর তাই হাসপাতালে ওর চিকিৎসা চলছে। পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন। পুলিশ এরই মধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে এ নিয়ে কেউ কোনো গুজব ছড়াবেন না। এ ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করছেন ও দুশ্চিন্তায় আছেন, এ কারণে আপনাদের ধন্যবাদ।’

উল্লেখ্য, ঘটনার সময় কারিনা কাপুর বাড়িতে ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, বুধবার রাতে এক অনুষ্ঠানে হাজির ছিলেন কারিনা। সেখানে তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন বোন কারিশমা কাপুর, অভিনেত্রী সোনম কাপুর, রিয়া কাপুরসহ অন্য বন্ধুরা। 

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর মর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার ম্যাচের আগে বাজল উত্তর কোরিয়ার জাতী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৯ ঘণ্টায় রাজধানীতে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নদীতে সাঁতার কাটতে নেমে স্কুলছাত্র নিখোঁজ 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মেডিকেল কলেজে কমিটি দিল ছাত্রদল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আরেক দ্বীপ নিয়ন্ত্রণে নিচ্ছেন ট্রাম্প 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬