নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত সাইফ আলী খান

১৬ জানুয়ারি ২০২৫, ১০:২৫ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
কারিনা কাপুর ও সাইফ আলী খান

কারিনা কাপুর ও সাইফ আলী খান © সংগৃহীত

মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় অভিনেতাকে উদ্ধার করে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পিটিআই এর বরাতে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, সাইফ আলি খান তার স্ত্রী কারিনা কাপুর, ছেলে তৈমুর ও জেহেরের সঙ্গে ঘুমাচ্ছিলেন। এমন সময় দুষ্কৃতকারী তার বাড়িতে ঢুকে পড়ে। এসময় সাইফ আলী খান ও ওই দুষ্কৃতকারীর মধ্যে তার ধস্তাধস্তি হয়। পরে ওই ব্যক্তি সাইফ আলী খানকে একাধিক ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। প্রাথমিকভাবে স্ত্রী কারিনা ও তার দুই ছেলে নিরাপদ রয়েছে।

এ বিষয়ে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, 'এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।'

লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন, ‘বুধবার দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তাঁর মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অস্ত্রোপচার করছি। তাঁর অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অবেদনবিদ নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই বিস্তারিত বলা যাবে।’

উল্লেখ্য, এ ঘটনার তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাইফ আলী খানের পরিবার আজ সকাল ৯টা পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬