বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন পড়শী 

১২ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
সাবরিনা পড়শী

সাবরিনা পড়শী © সংগৃহীত

নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী বিয়ে করছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে এই শিল্পীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র পড়শী ও নিলয়ের বিয়ের সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিয়ের বিষয়টি নিয়ে শুরুতে কুলুপ এঁটে রাখলেও এবার মুখ খুললেন পড়শী। জানালেন খবরটি ছড়িয়ে পড়ায় একইসঙ্গে তিনি ‘বিব্রত’ ও ‘আনন্দিত’। 

রবিবার (১২ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন পড়শী। জানিয়েছেন, দুই পরিবারের আলোচনার ভিত্তিতে তাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। 

লিখেছেন, আমি আপনাদের স্নেহের/ভালোবাসার পড়শী। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।

এরপর লেখেন, আমার জীবনসঙ্গীর নাম নিলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।

তিনি আরও লিখেছেন, গত বছর ৪ মার্চ, ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নিলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।

পড়শীর কথায়, সব ঠিক থাকলে খুব শীঘ্রই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।

নিলয় যুক্তরাষ্ট্রে থাকলেও পড়শী সংগীতে নিয়মিত। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে তার ‘কথা একটাই’ শিরোনামের একটি গান। এতে পড়শীর সঙ্গে গেয়েছেন ইমরান মাহমুদুল।
 

ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬