‘সোল ম্যান’খ্যাত গায়ক স্যাম মুর আর নেই

১২ জানুয়ারি ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
স্যামুয়েল ডেভিড মুর

স্যামুয়েল ডেভিড মুর © সংগৃহীত

মার্কিন গায়ক স্যামুয়েল ডেভিড মুর মারা গেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল গ্যাবলসে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তর বয়স হয়েছিল ৮৯ বছর। মার্কিন গণমাধ্যম বিলবোর্ডের এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্যামের প্রচার প্রতিনিধি জেরেমি ওয়েস্টবি গণমাধ্যমকে জানান, একটি অস্ত্রোপচারের পর কিছু জটিলতায় ভুগছিলেন স্যাম মুর। 

উল্লেখ্য, ষাটের দশকে আরেক গায়ক ডেভের সঙ্গে গাইতেন স্যাম। সংগীতাঙ্গনে তারা ‘স্যাম অ্যান্ড ডেভ’ নামে পরিচিত ছিলেন। ‘সোল ম্যান’, ‘হোল্ড অন, আই অ্যাম কামিং’–এর মতো জনপ্রিয় গান সৃষ্টি করেছেন তারা। ৩৭ বছর আগে ডেভের মৃত্যুতে ভেঙে যায় এই জুটি।  স্যামের মৃত্যুতে দুজনের আর কেউই রইলেন না।

প্রসঙ্গত, ১৯৮৮ সালে এক কার দুর্ঘটনায় ডেভের মৃত্যু হয়। ১৯৯২ সালে রক অ্যান্ড রোল হল অব ফ্রেমে জায়গা করে স্যাম ও ডেভ। গানের বাইরে তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে রিপাবলিকান বব ডলের জন্য গানও লিখেছিলেন স্যাম।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অভাবে থেমে যায় আইনজীবী হওয়ার স্বপ্ন, ভ্যানে পোশাক বিক্রি কর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের বিষ খাওয়ানোর পর বাবারও বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬