প্রবীর মিত্রের দাফন আজিমপুরে হবে: মিশা সওদাগর

০৬ জানুয়ারি ২০২৫, ১১:৪৫ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
অভিনেতা প্রবীর মিত্র

অভিনেতা প্রবীর মিত্র © সংগৃহীত

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেছেন, আজ সোমবার (৬ জানুয়ারি) অভিনেতা প্রবীর মিত্রের মরদেহ এফডিসিতে শ্রদ্ধা জানানোর পর বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। 

জানা যায়, বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা প্রবীর মিত্র রবিবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে দেশের শোবিজ অঙ্গনসহ ভক্ত-অনুরাগীরা। 

এর আগে, গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মিত্রকে। অবস্থা আরও খারাপ হলে আইসিইউতে নেয়া হয় তাকে। ব্লাড লস হয়, প্লাটিলেটও কমে যায়।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন বর্ষীয়ান এই অভিনেতা। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালী জগতে আসেন প্রবীর মিত্র। সিনেমাটি মুক্তি পায় ১৯৭১ সালে। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় নায়ক হিসেবে কাজ করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবে দর্শকপ্রিয়তা পান তিনি।

আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর ২০২৬
অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দের আবেদন আহ্বান
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদনের সময় কি বাড়বে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১৮ নভেম্বর ২০২৬
এইচএসসি পাসে সিসিবিতে জনবল নিয়োগ
  • ১৮ নভেম্বর ২০২৬
২০২৭ সালের শিক্ষাপঞ্জিতে ছুটি কমানোর প্রস্তাব শিক্ষক-অভিভাব…
  • ১৮ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
  • ১৮ নভেম্বর ২০২৬