বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র আর নেই

০৫ জানুয়ারি ২০২৫, ১১:৩২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
প্রবীর মিত্র

প্রবীর মিত্র © সংগৃহীত

কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রবিবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবীর মিত্রর বয়স হয়েছিল ৮১ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিশা সওদাগর লিখেছেন, ‘প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক।’  

জানা গেছে, বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন–স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

প্রসঙ্গত, ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ প্রবীর মিত্রের। ১৯৮২ সালে তিনি বড় ভাল লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর ২০২৬
অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দের আবেদন আহ্বান
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদনের সময় কি বাড়বে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১৮ নভেম্বর ২০২৬
এইচএসসি পাসে সিসিবিতে জনবল নিয়োগ
  • ১৮ নভেম্বর ২০২৬
২০২৭ সালের শিক্ষাপঞ্জিতে ছুটি কমানোর প্রস্তাব শিক্ষক-অভিভাব…
  • ১৮ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
  • ১৮ নভেম্বর ২০২৬