আনুষ্ঠানিকভাবে সদ্যবিবাহিত স্ত্রীকে নিয়ে পোস্ট তাহসানের

০৪ জানুয়ারি ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
তাহসান খান ও রোজা আহমেদ

তাহসান খান ও রোজা আহমেদ © ফেসবুক থেকে নেওয়া

গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান আর রোজা আহমেদের একটি ছবি আলোরণ তুলেছিল ভক্তদের মাঝে। ভক্তরা বুঝেই গিয়েছিলেন বিয়ে করেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। আজ শনিবার (৪ জানুয়ারি) নিজেই তার সদ্য বিবাহিত স্ত্রীর সাথে একটি ছবি পোস্ট করলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন, ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

লাইনগুলো তার নিজেরই লেখা ‘সেই তুমি কে?’ গান থেকে নেওয়া। গানটি রিলিজ হয় ২০২২ সালে।

ছবি পোস্টের সাথে সাথেই অভিনন্দন জানিয়ে মন্তব্য করতে থাকেন ভক্তরা। অনেকেই বলছেন, অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। 

আজ সকালে দেশের এক সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘হ্যাঁ, বিয়ে করেছি। কোনো আনুষ্ঠানিকতাও করা হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’

জানা গেছে, রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। তিনি একজন উদ্যোক্তা।

এদিকে তাহসান প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মিথিলার সাথে। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬