বিয়ে নিয়ে সন্ধ্যায় বিস্তারিত জানাবেন তাহসান

০৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
তাহসান খান ও রোজা আহমেদ

তাহসান খান ও রোজা আহমেদ © সংগৃহীত

দ্বিতীয় বিয়ে করেছেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। 

শনিবার (৪ জানুয়ারি) সকালে দেশের এক সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘হ্যাঁ, বিয়ে করেছি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। ‘আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’

জানা গেছে, পাত্রীর নাম রোজা আহমেদ। তিনি পেশায় একজন মেকওভার আর্টিস্ট। রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। তিনি একজন উদ্যোক্তা। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।  

প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এছাড়াও মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন।

উল্লেখ্য, প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান।  

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর মর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার ম্যাচের আগে বাজল উত্তর কোরিয়ার জাতী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৯ ঘণ্টায় রাজধানীতে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নদীতে সাঁতার কাটতে নেমে স্কুলছাত্র নিখোঁজ 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মেডিকেল কলেজে কমিটি দিল ছাত্রদল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আরেক দ্বীপ নিয়ন্ত্রণে নিচ্ছেন ট্রাম্প 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬