এবার ঢাকা মাতাবে পাকিস্তানের ব্যান্ডদল ‘কাভিশ’, কনসার্ট ১০ ও ১১ জানুয়ারি

০১ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
‘কাভিশ’ পাকিস্তানের ‘সেমি ক্লাসিক্যাল’ ব্যান্ড হিসেবে পরিচিত

‘কাভিশ’ পাকিস্তানের ‘সেমি ক্লাসিক্যাল’ ব্যান্ড হিসেবে পরিচিত © সংগৃহীত

পাকিস্তানের ব্যান্ড জাল, আতিফ আসলাম এবং রাহাত ফতেহ আলী খানের কনসার্টের পর ঢাকায় আসছে দেশটির আরেক ব্যান্ডদল ‘কাভিশ’। গানের এই দলটির ঢাকা সফর এই প্রথম।

বাংলাদেশের দর্শক-শ্রোতাদের টানা দুদিন গান শোনাবেন ‘কাভিশ’র শিল্পীরা। তাদের সঙ্গে থাকছে দেশের একাধিক দল ও শিল্পী।  

জানা গেছে, ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টটি আগামী ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কনসার্টের আয়োজন করেছে ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’।

‘ব্লু ব্রিক কমিউনিকেশন’ জানিয়েছেন, প্রথম দিন ১০ জানুয়ারি পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড শূন্য ও লেভেল ফাইভ। এরপর মঞ্চ মাতাবে ‘কাভিশ’।

দ্বিতীয় দিনের কনসার্ট শুরু হবে সংগীতশিল্পী আরমীন মুসা এবং তার দল ‘ঘাসফড়িং কয়ার’র পরিবেশনা দিয়ে। এরপর বিশেষ আকর্ষণ হিসেবে সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং তার স্ত্রী পশ্চিমবঙ্গের গায়িকা সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা থাকবে। সবার পরিবেশনা শেষে দ্বিতীয় দিনেও মঞ্চে উঠবে কাভিশ।

‘ব্লু ব্রিক কমিউনিকেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, আমরা এমন একটি শ্রুতিমধুর ও সুরেলা কনসার্টের আয়োজন করছি যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস কাভিশ ছাড়াও দেশের গর্বিত ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।

আয়োজক প্রতিষ্ঠান আরও জানায়, ‘ঢাকা ড্রিমস’ কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে ‘টিকেটভাই’ নামের প্ল্যাটফর্মে। টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। একটি টিকেট দিয়ে একজন দর্শক একদিন কনসার্ট উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে কেউ দুইদিন উপভোগ করতে চাইলে তাকে দুইটি টিকিট কিনতে হবে।

প্রসঙ্গত, ‘কাভিশ’ পাকিস্তানের ‘সেমি ক্লাসিক্যাল’ ব্যান্ড হিসেবে পরিচিত। ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে দলটি। তাদের প্রথম অ্যালবাম ‘গুনকালি’ প্রকাশ পেয়েছিল ২০০৯ সালে। ব্যান্ডটির জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাঁইয়াঁ’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’ ।

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর মর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার ম্যাচের আগে বাজল উত্তর কোরিয়ার জাতী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৯ ঘণ্টায় রাজধানীতে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নদীতে সাঁতার কাটতে নেমে স্কুলছাত্র নিখোঁজ 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মেডিকেল কলেজে কমিটি দিল ছাত্রদল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আরেক দ্বীপ নিয়ন্ত্রণে নিচ্ছেন ট্রাম্প 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬