হঠাৎ রাতে সরগরম এফডিসি, জানা গেল কারণ

২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
পরিচালক সমিতির আসন্ন নির্বাচন ঘিরে এফডিসিতে উত্তেজনা

পরিচালক সমিতির আসন্ন নির্বাচন ঘিরে এফডিসিতে উত্তেজনা © সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনেকদিন ধরেই তেমন কোনো শুটিং হয় না। ছাত্র-জনতার  অভ্যুত্থানের পর থেকে কার্যক্রম আরও স্থবির হয়ে পড়েছে। দিনের বেলা কিছু কার্যক্রম চললেও, রাতের সুনসান নীরবতা যেন এফডিসির নিত্যসঙ্গী হয়ে উঠেছে। তবে পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন ঘিরে বেশ কয়েকদিন ধরে জমজমাট ছিল এফডিসি। কিন্তু নির্বাচনের শেষ মুহূর্তে পরিচালকদের মধ্যে দেখা গেল অস্থিরতা।    

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১০টায় শতাধিক চলচ্চিত্র পরিচালক এফডিসিতে এসে জড়ো হন। কয়েকটি দলে ভাগ হয়ে চলতে থাকে তাদের আলাপ-আলোচনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই দল আরও বড় হচ্ছিল।  হঠাৎ রাতে কেন এফডিসিতে এমন অস্থিরতা সেই কথা জানিয়েছেন পরিচালকরা। 

পরিচালক সমিতির তথ্যমতে, আগে থেকেই ঘোষণা ছিল  ২৮ ডিসেম্বর চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে এফডিসিতে নিয়ম মেনে ভোটকেন্দ্র হবে। সেখানেই ঘোষণা করা হবে ফলাফল। অথচ  বৃহস্পতিবার সকাল থেকে পরিচালকরা জানতে পারেন, এফডিসিতে ভোটকেন্দ্র হবে না। এ নিয়ে সারা দিন এফডিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়। তবে রাত নয়টার পর  জানা যায়,  শুধু ভোটকেন্দ্র নয়, নির্বাচনও  না হতে পারে। এ নিয়েই মূলত অস্থিরতা বাড়তে থাকে। তৈরি হয় পক্ষ-বিপক্ষ।

নির্বাচনের বিষয়ে পরিচালক শাহীন সুমন গণমাধ্যমকে জানান, ‘৫০ বছরের বেশি সময় ধরে প্রতি দুই বছর পরপর নির্বাচন হচ্ছে। এটা মূলত একটা উৎসবে পরিণত হয়েছে। এটা অরাজনৈতিক, অলাভজনক সংগঠন। দীর্ঘ এ সময়ে নির্বাচন কখনোই বাধাগ্রস্ত হয়নি। সব সরকারের আমলেই আমরা নির্বাচন করেছি। উপদেষ্টা নাহিদ সাহেব আমাদের সহযোগিতার কথা বলেছেন। সেখানে এফডিসির কিছু কর্মকর্তা আমাদের সহযোগিতা করতে চাইছেন না।’

কী ধরনের অসহযোগিতা করছেন- জানতে চাইলে এই পরিচালক বলেন, ‘এটা যেহেতু কেপিআইভুক্ত এরিয়া। কোনো বিশৃঙ্খলা তৈরি হলে এফডিসির এমডির ওপরই দায় পড়বে। সেই মনোভাব থেকেই নিষেধ করেছেন নির্বাচন করা যাবে না। কথা হচ্ছে, কেপিআইভুক্ত এলাকা তো এবার নতুন হয়নি। সব সময়ই ছিল। হয়তো কোনো কারণে এখন কেউ চাইছেন না নির্বাচন হোক। আমরা এর প্রতিবাদ করেছি। চিঠি দিয়েছি। পরে আবার সংশ্লিষ্ট সবার অনুমতিও নিয়েছি। এখন তারা বলেছেন, তথ্য উপদেষ্টা নাকি না করেছেন। খোঁজখবর নিয়ে দেখেছি, এ প্রসঙ্গে উপদেষ্টা মহোদয় জানেনই না। বুঝতে পারছি, আমাদের শান্তিপূর্ণ এই নির্বাচনে কেউ বাধা দিতে চাইছেন।’ 

এ প্রসঙ্গে নাম প্রকাশ না করা শর্তে আরেক চলচ্চিত্র পরিচালক বলেন, ‘আপাতত নির্বাচন না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কারণ নির্বাচনে স্বৈরাচার সরকারের দোসররা প্রার্থী হয়েছেন। আজ সংবাদ সম্মেলনে তারা ছিলেন। তারা আবার এফডিসিতে ফিরে এলে তাদের পুনর্বাসন করা হবে। এ কারণে নির্বাচন না হলেও অবাক হওয়ার কিছু নাই। তাদের কোনোভাবেই নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে নই আমরা।’

আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর ২০২৬
অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দের আবেদন আহ্বান
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদনের সময় কি বাড়বে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১৮ নভেম্বর ২০২৬
এইচএসসি পাসে সিসিবিতে জনবল নিয়োগ
  • ১৮ নভেম্বর ২০২৬
২০২৭ সালের শিক্ষাপঞ্জিতে ছুটি কমানোর প্রস্তাব শিক্ষক-অভিভাব…
  • ১৮ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
  • ১৮ নভেম্বর ২০২৬