১৯ বছরের ছোট ছেলের সঙ্গে প্রেমে মজেছেন আমিশা প্যাটেল

২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
আমিশা প্যাটেল ও নির্বাণ বিড়লা

আমিশা প্যাটেল ও নির্বাণ বিড়লা © সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল বর্তমানে পঞ্চাশের কোটায়। এই বয়সে তাকে ঘিরে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। প্রেমিক দুবাইয়ের শিল্পপতি নির্বাণ বিড়লা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের অন্তরঙ্গ একটি ছবি শেয়ার করেছেন আমিশা। ছবিতে দেখা গেছে, আমিশাকে বাহুডোরে আগলে রেখেছেন নির্বাণ।

ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটি সন্ধ্যা।’ নির্বাণও এর উত্তরে ‘ডার্লিং’ লেখেন। তাতেই যেন শুরু হয়েছে গুঞ্জন।

শুধু প্রেম নয়, আমিশা ও নির্বাণের বয়সের পার্থক্য নিয়েও শুরু হয়েছে আলোচনা। নির্বাণ আমিশার চেয়ে ১৯ বছরের ছোট। আমিশার বর্তমান বয়স ৪৯ আর নির্বাণের বয়স ৩০। তবে অভিনেত্রী এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।  

প্রসঙ্গত, ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন আমিশা প্যাটেল। মাঝে অনেকদিন বিরতিতে ছিলেন।

গত বছর তার অভিনীত ‘গদার ২’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপর আর সেভাবে অভিনেত্রীকে পর্দায় দেখা যায়নি। এ বছর মুক্তি পায় আমিশা অভিনীত সিনেমা ‘তওবা তেরা জালওয়া’। তবে ছবিটি একেবারেই সাড়া ফেলতে পারেনি।

ক্ষমতায় আসলে খানজাহান আলী (রহ.)-এর নামে বিশ্ববিদ্যালয় প্রতি…
  • ১৯ জুন ২০২৬
প্রশ্নের জেরে সাংবাদিকদের ওপর চড়াও হলেন এসিল্যান্ড
  • ১৯ জুন ২০২৬
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক
  • ১৯ জুন ২০২৬
মদের বারে ডেকে তরুণীকে যৌন হয়রানি, এনসিপির কেন্দ্রীয় নেতার …
  • ১৯ জুন ২০২৬
রাজধানীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
  • ১৯ জুন ২০২৬
শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে জিয়াউর রহমান ১৬ দিনে যা করেছিলে…
  • ১৯ জুন ২০২৬