বাংলাদেশে কনসার্ট নিয়ে যা বললেন রাহাত ফতেহ আলী খান

১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
রাহাত ফতেহ আলী খান

রাহাত ফতেহ আলী খান © সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন অসংখ্যজন। শহীদ ও আহতদের পরিবারের সহযোগিতা ও আহতদের চিকিৎসা ও পূনবার্সনের জন্য আয়োজিত হচ্ছে চ্যারিটি কনসার্ট। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্পিরিট অব জুলাই’।  

ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খানসহ কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড গান পরিবেশন করবেন।

বাংলাদেশ আয়োজিত কনসার্ট  নিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। তাতে তিনি বলেন, ‘আমার বীর বাঙালি ভাই ও বোনদের সালাম জানাই, আসসালামু-আলইকুম। শিক্ষার্থীদের আহ্বানে আপনাদের সকলের জন্য গান গাইতে আসছি আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে।’

এরপর তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি দাতব্য কনসার্টে আপনাদের সকলের সাথে দেখা করব।’

সংগীতশিল্পীর কথায়, ‘বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকাতে সাহসী শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে।’ 

বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের জিন্দাবাদ উল্লেখ করে শেষে বলেন, ‘২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশি ভাই বোন বোনদের সাথে দেখা হবে ইনশা-আল্লাহ। বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বের জিন্দাবাদ।’

ট্যাগ: বিনোদন
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
কলহ থেকে স্বামীর ওপর স্ত্রীর অদ্ভুত কাণ্ড, খুঁজছে পুলিশ
  • ০৭ এপ্রিল ২০২৬
close