আবারও সুখবর দিলেন মেহজাবীন

১২ নভেম্বর ২০২৪, ০২:৪৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী © সংগৃহীত

সুখবর যেন ঝাঁপি খুলেছে মেহজাবীন চৌধুরীর জন্য। এই তো সেদিন খবর এলো তার দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’র ডাক পেয়েছে মিসরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

সেই রেশ থাকতেই এবার জানা গেলে অভিনেত্রীর প্রথম ছবি ‘সাবা’ এবার যাচ্ছে মরুর দেশে। সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ডাক পেয়েছে সিনেমাটি।

বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে রেড সি। এ ছাড়া সিনেমাটির অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে সুখবরটি জানান।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। সৌদি আরবের জেদ্দায় উৎসবটি চলবে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

‘সাবা’ মেহজাবীনের প্রথম সিনেমা। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ছবিটির।

এরপর ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয়। অল্টারনেটিভা ফিল্ম অ্যাওয়ার্ড অ্যান্ড ফেস্টিভ্যালেও নির্বাচিত হয়েছে।

ট্যাগ: বিনোদন
ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬