‘আপনাদের কনসার্টে কুঁড়েঘর আর আসবে না’

১১ নভেম্বর ২০২৪, ০৫:১২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
কুঁড়েঘর ব্যান্ডদলের সদস্যদের সাথে পোস্ট করা ছবি

কুঁড়েঘর ব্যান্ডদলের সদস্যদের সাথে পোস্ট করা ছবি

তরুণদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাসরিফ খান। জুলাই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে থেকেছেন। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি জেলাভিত্তিক ছাত্র কল্যাণ সমিতির আমন্ত্রণে কনসার্টে পারফর্ম করতে গিয়ে খারাপ এক অভিজ্ঞতার মুখে পড়েন তাসরিফ খান ও তার দল ‘কুঁড়েঘর’। রবিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 

কুঁড়েঘর ব্যান্ড দলের সদস্যদের সাথে ছবি পোস্টে করে তাসরিফ লেখেন, রাত ৩টা বেজে ৪ মিনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার সমস্ত শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে লেখা শুরু করছি। মাঝে মাঝে কথা বলা উচিত, কথা বলতে হয়। কুঁড়েঘর ব্যান্ডের ৮ বছরের যাত্রায় আজকের রাতের মতো বাজে অভিজ্ঞতার শিকার আমরা এর আগে হইনি। 

তিনি আরও লেখেন মূলত, এই কনসার্ট এর আয়োজক ছিল জাবির ‘মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি’। প্রথমে আমাদের স্টেজ টাইম জানানো হয় ১০ তারিখ রাত ৮ টায়। শো-এর আগের দিন আয়োজকরা আমাদের বলেন আমরা স্টেজে উঠবো রাত ১১টায়। তাদের জানানো সময় অনুযায়ী আমরা রাত ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে পৌঁছাই। এসেই শুনি উনাদের প্রোগ্রামে মিস ম্যানেজমেন্ট হচ্ছে, আমাদেরকে আরও পরে উঠানো হবে। সময় গড়াতে গড়াতে রাত ৩টা পর্যন্ত অপেক্ষা করে আমরা জানতে পারি তাদের মিস ম্যানেজমেন্টের জন্য আমাদের পারফর্ম করা হচ্ছে না।

আয়োজকদের উদ্দেশে এ সময় তাসরিফ লিখেন, আপনারা যে শুধু একটা ব্যান্ডকে ৫ ঘণ্টা অপেক্ষা করিয়ে পারফর্ম করতে দেননি ব্যাপারটা তা নয়, আপনারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আমাদের শ্রোতাদের। তাদের অনেকেই এই পোস্ট না দেখলে হয়ত এটাও জানতো না যে ‘কুঁড়েঘর’ এসেছিল এবং তাদের মতোই অপেক্ষা করে ছিল তাদের গান শোনাতে।

এ সময় হতাশা প্রকাশ করে এই শিল্পী লিখেন, বাংলাদেশের ব্যান্ড সিনারিওতে এই গল্প কোন নতুন গল্প নয়। বাস্তবতা হচ্ছে সকল ব্যান্ড প্রায় সব কনসার্টেই সময় মতো পৌঁছে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পরে পারফর্ম করে এবং কেউ এটা নিয়ে কখনও কমপ্লেইন করে না। আমরা যারা ব্যান্ড করে পারফর্ম করে বেড়াই, কেবল আমরাই জানি একটা কনসার্ট এর গুরুত্ব আমাদের কাছে কতটুকু রয়েছে কিংবা প্রতি শো এর পেছনে আমাদের কত গল্প কত আবেগ জড়িয়ে থাকে।

তাসরিফ আরও লিখেন,আজকে যারা আমাদের শ্রোতা হয়ে অপেক্ষা করেছেন, আপনারা আমাদের ক্ষমা করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের পরম ভালোবাসার একটি প্রতিষ্ঠান। নিশ্চয় আবার দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফরিদপুরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা
  • ০৫ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃ…
  • ০৫ আগস্ট ২০২৬
ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬