ভারতে শুটিংসেটে আহত শাকিব খান

০৯ নভেম্বর ২০২৪, ০৪:৪১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সাকিব খান

সাকিব খান © ফাইল ছবি

ভারতে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ের সময় আহত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুটিংসেটে একটি দৃশ্যে অভিনয়ের সময় চোখে আঘাত পেয়েছেন নায়ক।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। ভারত থেকেই তিনি জানালেন, কীভাবে আঘাত পেয়েছেন শাকিব খান। 

মেহেদী জানান, শুটিংয়ের সময় ফ্লোরের একটি দরজায় প্রচণ্ড আঘাত লাগে শাকিব খানের। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে। এরপর নায়ককে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভয়ের কোনো কারণ নেই। শাকিব খান শঙ্কামুক্ত রয়েছেন। নায়ককে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে পরিচালক মেহেদী বলেন, ‘সিনেমা একটি দৃশ্য ছিল, যেখানে দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে, চিকিৎসক আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। আপাতত তিনি শঙ্কামুক্ত রয়েছেন।’ 

এদিকে চিকিৎসা নিয়েই আবারও শুটিংয়ে ফিরেছেন শাকিব খান। মনোযোগ দিয়েছেন কাজে। বরবাদ সিনেমার কাজে মাসখানেক ভারতেই অবস্থান করার কথা রয়েছে তার।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফরিদপুরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা
  • ০৫ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃ…
  • ০৫ আগস্ট ২০২৬
ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬