‘নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই’

০৩ নভেম্বর ২০২৪, ০১:০০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী © সংগৃহীত

বাধার মুখে চট্টগ্রামে শোরুম উদ্বোধন করতে পারেননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার (২ নভেম্বর) দুপুরে সেখানকার রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শোরুমের উদ্বোধনের কথা ছিল তার।

তবে ‘তৌহিদি জনতা’র ব্যানারে এক দল লোকের বাধার মুখে শোরুম উদ্বোধন করা হয়নি। এবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে কথা বললেন এই অভিনেত্রী।

রোববার (৩ নভেম্বর) নিজের ফেসবুকে মেহজাবীন লেখেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’

এরপর লেখেন, ‘আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নিই।’

সবশেষে লেখেন, ‘সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।’

গেল ২৮ অক্টোবর নিজের ফেসবুক পেজে শোরুম উদ্বোধনের কথা জানিয়ে ভিডিও পোস্ট করেছিলেন মেহজাবীন। সবকিছু ঠিক থাকলেও খুকি লাইফস্টাইল উদ্বোধন করা হয়নি তার।

এদিকে তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তৌহিদি তাওহিদি জনতা’র ব্যানারে। পরিস্থিতি বিপজ্জনক কাজ করে মেহজাবীন শোরুম উদ্বোধন থেকে বিরত থাকেন।

ট্যাগ: বিনোদন
যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
close