প্রমোশনের নামে সাদিয়া আয়মানের ‘ফেসবুক লাইভ’ নাটক, অতঃপর...

২২ অক্টোবর ২০২৪, ১২:১৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
 সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান © সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান বর্তমান সময়ের পরিচিত মুখ। নাটক-সিনেমার প্রচারণার জন্য অভিনব কৌশল বেছে নেন তারকারা। কখনও কখনও এসব প্রচারণা অনেক সময় দর্শকদের জন্য বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। এবার তেমনই এক প্রচারণার পথ অবলম্বন করতে গিয়ে তোপের মুখে পড়েছেন সাদিয়া। সম্প্রতি ফেসবুকে একটি লাইভ নিয়ে হাজির হন তিনি। লাইভে এসে এক ভৌতিক ঘটনার বর্ণনা দেন। তাঁর কথা শুনে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু পরে জানা যায়, পুরো ঘটনাটি ছিল সাজানো নাটক।

সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ফেসবুক লাইভে এসে এমনই একটি নাটকীয় কাণ্ড ঘটালেন। যা একদিকে দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে, আবার এ নিয়ে রয়েছে সমালোচনাও। 

অভিনেত্রী জানান, আমি বেশ কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমি জানিনা, এটা কেনো হচ্ছে। তবে বিষয়টা কয়েকবার ঘটেছে দেখেই আজকে লাইভে এসেছি। 

এরপর ঘটনার বিস্তারিত তুলে ধরে সাদিয়া বলেন, ‘গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই।’

অভিনেত্রী বলেন, ‘এরপরে আমরা নিরাপদে সেখান থেকে বাসায় চলে আসি। তবে চলে আসার পরেও বাসার বিপরীত দিকে আবারও সেই ব্যক্তিকে দেখতে পাই।’ এসময় একটু থেমে সাদিয়া বলেন, ‘আমি কথা বলতে কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি সেই ব্যক্তি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে।’

লাইভে এসে নাটকীয় কাণ্ড ঘটালেন সাদিয়া

এরপর মোবাইলটা হাতে নিয়ে বারান্দায় চলে যান এই অভিনেত্রী। সেখানে গিয়ে লাইভে কালো পোশাকে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিকে দেখান সাদিয়া। এসময় পুরো চেহারায় আতঙ্কের ছাপ ছিল অভিনেত্রীর। রীতিমতো কান্না করতে শুরু করেন। বাড়িতে তিনি বাদে আর কেউ নেই উল্লেখ করে সাদিয়া বলেন, ‘দেখুন আপনারা, ওই ব্যক্তি নিচে দাঁড়িয়ে আছে। বাড়িতে আমি বাদে এখন কেউ নেই......’ বলেই কাঁদতে থাকেন অভিনেত্রী।

একপর্যায়ে বারান্দার দরজা লাগিয়ে রুমে চলে আসেন সাদিয়া আয়মান। এসময়ও তার ফেসবুক লাইভটি চলছিল। লাইভ চলাকালীন অবস্থায় হঠাৎই আঁতকে ওঠেন অভিনেত্রী। একপর্যায়ে ‘ও মাই গড’, ‘ও মাই গড’ বলতে বলতে লাইভটি কেটে দেন তিনি।

তবে এর কিছুক্ষণ পরই ফেসবুক থেকে লাইভটি সরিয়ে নেন সাদিয়া আয়মান। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন তিনি। ভক্তরাও বুঝে নেন, পুরো ঘটনাই ছিল সেই ওয়েব ফিল্মের প্রচারণার অংশ মাত্র। নিজের ফেসবুক আইডি ডিএক্টিভেট করে রেখেছেন সাদিয়া। তবে অভিনেত্রীর লাইভটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। বর্তমানে সাদিয়ার এই লাইভ নিয়ে নেটিজেনদের চর্চা তুঙ্গে।

বিভাবরী ওয়েব ফিল্মের পোস্টার

জানা গেছে, একটি ফিল্মের প্রমোশনের জন্য এসব সাজানো ছিল। মূলত ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’র একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন সাদিয়া। ‘বিভাবরী’ শিরোনামের সেই ফিল্মটি শিগগিরই আসছে প্রচারে। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে। সেই ওয়েব ফিল্মের প্রচারণার কৌশল হিসেবেই সাদিয়ার এই ‘ফেসবুক লাইভ’ নাটক।

অভিনেত্রীর লাইভ ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, ‘এরকম বাজে প্রমোশন আমি জীবনেও দেখিনি, মানুষের ইমোশন নিয়ে খেলে।’

আরেকজন লিখলেন, ‘পিও সাদিয়া আয়মান মধ্যরাতে এই নাটকটা না করলেও পারতেন। আজকাল প্রোমোশন এতো সস্তা কেন হয়ে যাচ্ছে যে মানুষের আবেগ নিয়ে খেলতে হবে?’

অভিনেত্রীকে নিয়ে একজন বললেন, ‘সাদিয়া আয়মান নাটক কম করো পিও, এতো রাতে লাইভে এসে মজা নেয়ার ইচ্ছে হলে অন্য ভাবেও আসতে পারতা।’

ট্যাগ: বিনোদন
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফরিদপুরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা
  • ০৫ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃ…
  • ০৫ আগস্ট ২০২৬
ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬