অবশেষে নাটকে নাম লেখালেন মেহজাবীনের বোন মালাইকা চৌধুরী

১৯ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
মালাইকা চৌধুরী

মালাইকা চৌধুরী © সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথ ধরেই হাঁটলেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে নাটকে নাম লেখালেন, প্রথমবারের মতো অভিনয় করলেন ‘সন্ধিক্ষণ’ নামের নাটকে। এতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় করেন তিনি। 

চমকপ্রদ খবর হলো, ‘সন্ধিক্ষণ’ নাটকের গল্পভাবনা মেহজাবীন চৌধুরীর। এটি রচনা ও পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 

এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন মালাইকা চৌধুরী। এরপর থেকেই জল্পনা ছিল তিনি নাটকে অভিনয় করবেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নাটকে অভিষেক হলো তার।

মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি, বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার। এক্ষেত্রে মালাইকার নামটি মাথায় এসেছে আগে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে তাকে পরিশ্রমী মনে হয়েছে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।’

নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।’ 

ট্যাগ: বিনোদন
জুলাইয়ের অনুষ্ঠানে দর্শক সারিতে ড. ইউনূস, মঞ্চে ডেকে নিলেন …
  • ০৫ আগস্ট ২০২৬
দেশে অস্থিরতা, যা বললেন প্রধানমন্ত্রী
  • ০৫ আগস্ট ২০২৬
ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬