বরেণ্য সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন

১৮ অক্টোবর ২০২৪, ১০:৪২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম

সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম © সংগৃহীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম আর নেই। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শ্যামের মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম। আনুমানিক রাত ২টা ৫০ মিনিটের দিকে মারা যান সুজেয় শ্যাম।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রায় চার মাস চিকিৎসাধীন ছিলেন সুজেয়।
 
সুজেয় শ্যাম ১৯৪৬ সালের ১৪ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ছিলেন বিদ্যালয়ের সহকারী এবং ‘ইন্দ্রেশর-টি’ নামে একটি চা-বাগানের মালিক। তার শৈশব কেটেছে সিলেটের চা-বাগান আর আঁকাবাঁকা পাহাড়ি এলাকায়। ১০ ভাইবোনের মধ্যে সুজেয় ষষ্ঠ। সঙ্গীতে আগ্রহ জন্মায় সকালে প্রার্থনা সঙ্গীত শুনে। তা ছাড়া তার ছোট বোন ও ভাই বেতারে গান গাইতেন। তার মা-বাবাও ছিলেন নজরুল সঙ্গীতশিল্পী।

আরও পড়ুন: শাহরুখের ‘চিরতরুণ’ থাকার রহস্য কী, গোপন তথ্য জানালেন ট্রেনার

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন এই খ্যাতিমান সুরকার। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন সুজেয় শ্যাম।  অজিত রায় ছিলেন গানটির প্রধান কণ্ঠশিল্পী।

সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ উল্লেখযোগ্য।

ট্যাগ: জাতীয়
জুলাইয়ের অনুষ্ঠানে দর্শক সারিতে ড. ইউনূস, মঞ্চে ডেকে নিলেন …
  • ০৫ আগস্ট ২০২৬
দেশে অস্থিরতা, যা বললেন প্রধানমন্ত্রী
  • ০৫ আগস্ট ২০২৬
ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬