শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

১৪ অক্টোবর ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শমী কায়সার

শমী কায়সার © সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন মো. রেজওয়ান কবির (৪০) নামের এক ব্যক্তি।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মাগুরা সদর আমুলিয়া আদালতে বাদী হয়ে এ মামলা করেন তিনি। তাৎক্ষণিক বাদীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ বলেন বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। বিচারক হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করা হয়।

আরও পড়ুন: আবারও বিয়ে করলেন শমী কায়সার

মামলার বাদী রেজোয়ান কবির বলেন, ‘আমরা দেখেছি, এই অভিনেত্রী নানা সময়ে আমাদের আবেগের জায়গা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। গত ১৬ বছর তিনি নানা সময়ে বিভিন্ন গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন। তিনি প্রয়াত প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষককে নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। এ জন্য আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই অভিনেত্রীর বিচার চাই। মামলা করেছি যেন তিনি তার মিথ্যা কথার জন্য শাস্তি পান।’

যুক্তরাষ্ট্রে বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃ…
  • ০৫ আগস্ট ২০২৬
ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬