বছর না ঘুরতেই ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

১৪ অক্টোবর ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আতিফ আসলাম

আতিফ আসলাম © সংগৃহীত

বছর না ঘুরতেই ফের ঢাকায় আসছেন পাকিস্তানি গায়ক, সুরকার ও চলচ্চিত্র অভিনেতা আতিফ আসলাম। এবার গাইবেন রাজধানীর আর্মি স্টেডিয়ামে। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন পাকিস্তানের এই গায়ক।

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। সম্প্রতি ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।

এদিকে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, কনসার্টে অংশ নেবেন আতিফ আসলাম। থাকবেন পাকিস্তানের আরও একজন জনপ্রিয় শিল্পী। এই কনসার্টে অংশ নেবে বাংলাদেশের বেশ ক’জন শিল্পীও। তবে এখনই তাদের নাম প্রকাশ্যে আনতে চান না তারা।

ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়, ২৯ নভেম্বর বিকেল ৫টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। আর খুব শিগগিরিই শুরু হবে টিকিট বিক্রির কার্যক্রম।

এর আগে, পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম প্রথমবার ঢাকায় আসেন ২০১৩ সালে। এরপর একাধিকবার তার গানের সুরে মেতেছেন ঢাকার শ্রোতারা। সবশেষ গেল এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেন এই সংগীতশিল্পী। 

দেশে অস্থিরতা, যা বললেন প্রধানমন্ত্রী
  • ০৫ আগস্ট ২০২৬
ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারি তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
  • ০৫ আগস্ট ২০২৬