অজ্ঞাত স্থান থেকে গান শোনালেন মমতাজ

১৩ অক্টোবর ২০২৪, ০৯:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মমতাজ বেগম

মমতাজ বেগম © সংগৃহীত

সরকার পতনের পর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না মানিকগঞ্জ-সিংগাইর (মানিকগঞ্জ-২) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের। তিনি বিদেশ পাড়ি দিয়েছেন নাকি দেশেই আছেন আত্মগোপনে এই নিয়ে ছিল ধোঁয়াশা। তবে শেষ পর্যন্ত দেখা মিলল তার। 

আজ (১৩ অক্টোবর) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন মমতাজ। এতে তাকে গান গাইতে দেখা গেছে তাকে। ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করেন তিনি।

মমতাজের গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকের কমেন্ট বক্সে ঝড় ওঠে। আধা ঘণ্টায় কমেন্ট করেন প্রায় ৭০০ জন, যার বেশিরভাগই নেগেটিভ।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে হেরে যান তিনি। 

দেশে অস্থিরতা, যা বললেন প্রধানমন্ত্রী
  • ০৫ আগস্ট ২০২৬
ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারি তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
  • ০৫ আগস্ট ২০২৬