আবারও মা হচ্ছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক

০৩ অক্টোবর ২০২৪, ০২:২৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
ছবি

ছবি © সংগৃহীত

আবারও মা হচ্ছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে মা হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি নিজেই। এমন খবর পেয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী, পরমব্রত চট্টোপাধ্যায়সহ টালিউড তারকারা।

এদিন কোয়েল তাঁর সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় স্বামী প্রযোজক নিশপাল সিং ও ছেলে কবীরকে সঙ্গে নিয়ে বসে রয়েছেন অভিনেত্রী। কোয়েল লিখেছেন, ‘সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি। আমাদের পরিবার আরও বড় হচ্ছে। কবীর শিগগিরই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই।’

আরও পড়ুন: আমার ইশারায় গোটা বলিউড নাচে: শাহরুখ খান

প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিসপাল। ২০২০ সালের ৫ মে কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে পুত্রসন্তান কবীর। সেই বছরই অষ্টমীর দিন ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। আর এবার দেবীপক্ষের শুরুতেই সুখবর দিলেন কোয়েল। 

কয়েকদিন আগেই ‘মিতিন মাসি’ আগামী ছবির শুটিং শেষ করেছেন কোয়েল। মার্চ মাসে সেই শুটিংয়ে আহতও হয়েছিলেন কোয়েল। তবে কোয়েল এখন একেবারে সুস্থ।

 

ট্যাগ: ভারত
ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারি তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
  • ০৫ আগস্ট ২০২৬
বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মস…
  • ০৫ আগস্ট ২০২৬