অস্কারে ভারত থেকে প্রতিযোগিতা করবে ‘লাপতা লেডিস’

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
লাপতা লেডিস পোস্টার

লাপতা লেডিস পোস্টার © সংগৃহীত

২০২৫ সালে অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগে ভারত থেকে প্রতিযোগিতা করবে ‘লাপতা লেডিস’। সোমবার ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র তরফে একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে। আমির খানের সাবেক পত্নী কিরণ রাও পরিচালিত বহুল আলোচিত ছবিটি ইতোমধ্যে দর্শকনন্দিত হয়েছে ভারতজুড়ে।

২৯টি সেরা বাছাই ছবির মধ্যে থেকে ছবিটিকে বেছে নিয়েছে ভারতীয় ফিল্ম ফেডারেশন। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র বিবৃতিতে বলা হয়েছে, ‘‘২০২৫ সালে অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগে ভারত থেকে প্রতিযোগিতা করবে ‘লাপতা লেডিস’।” সেখানে ছবিটি সম্পর্কে লেখা হয়েছে, ‘‘সমর্পণ এবং কর্তৃত্ব বোধের সংমিশ্রণে তৈরি ভারতীয় নারী। শক্তিশালী চরিত্রদের মাধ্যমে ‘লাপতা লেডিস’ সেই বক্তব্যকেই তুলে ধরেছে।” 

সংস্থার দাবি, ছবিটি শুধুমাত্র ভারতীয় মহিলা নয়, সারা বিশ্বের মহিলাদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছে। ‘লাপতা লেডিস’ যে অস্কারে দেশের প্রতিনিধিত্ব করতে পারে, তা নিয়ে সম্প্রতি আশা প্রকাশ করেছিলেন কিরণ। সোমবার সুখবর পাওয়ার পর তিনি বলেন, ‘আমাদের ছবিটি অস্কারের জন্য নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। এই সম্মান আমাদের গোটা দলের নিরলস পরিশ্রমের ফলাফল। আশা করি, ভারতের মতোই একই ভাবে সারা বিশ্বের দর্শকের মনে ছবিটা জায়গা করে নেবে।’

আগামী বছর অস্কার-দৌড়ে নাম লিখিয়েছিল ২৯টি ছবি। প্রতিযোগীদের মধ্যে ছিল ‘অ্যানিম্যাল’, ‘শ্রীকান্ত’, তামিল ছবি ‘বাজহাই’, মালয়ালম ছবি ‘অট্টম’ এবং চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি জয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ় লাইট’। তবে জানু বড়ুয়ার অধীনস্থ জুরি বোর্ড শেষ পর্যন্ত ‘লাপতা লেডিস’কেই বেছে নিয়েছে।

ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারি তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
  • ০৫ আগস্ট ২০২৬
বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মস…
  • ০৫ আগস্ট ২০২৬