বন্যার্তদের সাহায্যে একই কনসার্টে গাইবেন জেমস ও হাসান

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
কনসার্ট ফর নিউ বাংলাদেশের পোস্টার

কনসার্ট ফর নিউ বাংলাদেশের পোস্টার © সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’ নামের একটি কনসার্টের আয়োজন করা হয়েছে দেশের বন্যার্তদের সাহায্য করতে। কনসার্টে বাংলাদেশের দুই খ্যাতিমান ব্যান্ড শিল্পী জেমস ও হাসান গান গাইবেন। অবশ্য আগে ইউরোপের কোনো দেশেই বাংলাদেশের এই দুই শিল্পী একই মঞ্চে গান করেননি।

আগামী ২২ সেপ্টেম্বর ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’ অনুষ্ঠিত হবে লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে। কনসার্টটির আয়োজন করছে ইউরোপ ও যুক্তরাজ্যের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভি।

১৯৭১ সালে বাংলাদেশের যুক্তিযুদ্ধের সময় নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজিত হয়েছিল। ওই অনুষ্ঠানের আদলেই এবারের এই আয়োজন। এবার লন্ডনের এই কনসার্টের নামকরণ করা হয়েছে ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’ নামে। 

সাম্প্রতিক বন্যায় দেশের পূর্বাঞ্চলের অনেক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গণমাধ্যমসূত্রে এখন পর্যন্ত ৭১ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দেশের চরম এই সংকটকালে প্রবাসে থেকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কনসার্টটি করা হচ্ছে। 

কনসার্টের মাধ্যমে তহবিল সংগ্রহ করে তা দুর্গত এলাকাগুলোতে পৌঁছে দেওয়া হবে। লন্ডনের বাংলাদেশ দূতাবাস ২২ সেপ্টেম্বরের কনসার্ট ফর নিউ বাংলাদেশ আয়োজনে সার্বিক সহায়তা করছে।

শিক্ষক নিয়োগ দেবে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আ…
  • ১৮ নভেম্বর ২০২৬
মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর
  • ১৮ নভেম্বর ২০২৬
সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসের গেটে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তির জন্য ৭ দিনেই আসনপ্রতি ২৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১৮ নভেম্বর ২০২৬
মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা ৬টি বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ১৮ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্…
  • ১৮ নভেম্বর ২০২৬