হিরো আলমের নতুন ছবি ‌‘আরাফাতের চার বউ’ ও ‘মাস্তান হারুন’

২৪ আগস্ট ২০২৪, ০৫:৫৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
আরাফাত, হিরো আলম ও হারুন

আরাফাত, হিরো আলম ও হারুন © ফাইল ছবি

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাতকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন সময়ের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। নাম ‘আরাফাতের চার বউ’। সিনেমাটি নির্মাণ করবেন শাওন আশরাফ। শুধু তাই নয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদকে নিয়েও সিনেমা বানাচ্ছেন তিনি। ‘মাস্তান হারুন’ নামের সিনেমাটি নির্মাণ করবেন ইভান মল্লিক। আর দুটি সিনেমাই প্রযোজনা করবেন লন্ডন প্রবাসী জেনিফা চৌধুরী।

সিনেমা দুটি প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদ তার ক্ষমতার অপব্যবহার করে অনেক দুর্নীতি ও অত্যাচার করেছে। তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই, দেশবাসী জানে। ছবিতে আমরা সেসব গল্পই তুলে ধরব।’

তিনি আরও বলেন, ‘আরাফাত, সে আমার বিপরীতে নির্বাচন করেছে। কিন্তু সেখানেও তার জনপ্রিয়তা হারিয়েছে। নির্বাচনে ভোট কারচুপি করে আরাফাতকে জেতানো হয়েছে। সে যে কত বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত, তা দেশের মানুষ অনেকেই জানে না। আরাফাতের ব্যক্তিজীবন, রাজনীতি ও দুর্নীতি নিয়েই “আরাফাতের চার বউ” ছবিটি তৈরি হবে। আশা করি, ছবি দুটির মধ্যদিয়ে দেশের মানুষ তাদের আসল রূপ দেখবে।’

সিনেমা দুটিতে কারা অভিনয় করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমাগী মাস থেকে ছবির দুটির শুটিং শুরু হবে। এর মধ্যেই আমরা অভিনয় শিল্পীদের তালিকা চূড়ান্ত করব।’

ট্যাগ: বিনোদন
টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন গণশিক্ষা প্রতি…
  • ০৫ আগস্ট ২০২৬
সারা দেশ অশান্ত হলেও আমার ক্যাম্পাসে এখনো শৃঙ্খলা বিরাজমান:…
  • ০৫ আগস্ট ২০২৬
দুই দিনে তিন বিশ্ববিদ্যালয়সহ ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ, আ…
  • ০৫ আগস্ট ২০২৬
পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা
  • ০৫ আগস্ট ২০২৬