খালেদা জিয়াকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’

২০ আগস্ট ২০২৪, ০৩:৪০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
খালেদা জিয়া

খালেদা জিয়া © সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। সিনেমার নাম চূড়ান্ত করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন পরিচালক। 

এই পরিচালকের দাবি, চলচ্চিত্রটি নির্মাণ জন্য জিয়া পরিবারের অনুমতিও নিয়েছেন তিনি। পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু হবে। তবে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই জামান কিছু বলতে চাননি। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান।

তিনি বলেন, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে।’

জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন গণশিক্ষা প্রতি…
  • ০৫ আগস্ট ২০২৬
সারা দেশ অশান্ত হলেও আমার ক্যাম্পাসে এখনো শৃঙ্খলা বিরাজমান:…
  • ০৫ আগস্ট ২০২৬
দুই দিনে তিন বিশ্ববিদ্যালয়সহ ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ, আ…
  • ০৫ আগস্ট ২০২৬
পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা
  • ০৫ আগস্ট ২০২৬