সরকার অন্যায় করছে: হিরো আলম

০১ আগস্ট ২০২৪, ০৮:২৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

কখনও ফেসবুক পেজ হারিয়ে, কখনও হুমকি পেয়ে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম যেতেন ডিবি কার্যালয়ে। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) তিনি সেখানে গিয়েছিলেন সম্পূর্ণ এক ভিন্ন কারণে।

কেন ডিবি কার্যালয়ে গিয়েছিলেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম? জানতে চাইলে তিনি বলেন, আজ কোটা সংস্কার আন্দোলনে আটক সব শিক্ষার্থীর মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ের শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়েছিলাম।

তিনি জানান, বেলা ২টা ১০ মিনিটে তিনি ডিবি কার্যালয়ের সামনে উপস্থিত হন। তিনি আরও বলেন, ডিবিতে অনেক শিক্ষার্থীকে বিনা কারণে ধরে আনা হয়েছে। আমি তাদের সঙ্গে দেখা করতে এবং কথা বলতে গিয়েছিলাম। বাইরে অনেক শিক্ষার্থীর মা-বাবা দাঁড়িয়ে ছিলেন। তারা তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে পারছেন না।

কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের আটক করায় ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেন, সরকার অন্যায় করছে। তারা বলেছিল, আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীকে আটক করবে না, মামলা দেবে না, হয়রানি করবে না। কিন্তু সরকার কথা রাখছে না। শিক্ষার্থীদের নির্বিচারে তুলে আনছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
  • ০৫ আগস্ট ২০২৬
শেরপুর জেল ভাঙার দুই বছর: এখনো অধরা ৩৪৬ কয়েদি, উদ্ধার হয়নি …
  • ০৫ আগস্ট ২০২৬
সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, …
  • ০৫ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬