শাফিন আহমেদের দাফন আজ

৩০ জুলাই ২০২৪, ০৯:৪৫ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
শাফিন আহমেদ

শাফিন আহমেদ © ফাইল ছবি

আমেরিকার ভার্জিনিয়ায় গত ২৫ জুলাই মারা গেছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখানে অনুষ্ঠিত হয়েছে তার প্রথম জানাজা। এবার দেশে আনার প্রক্রিয়া চলছে শাফিন আহমেদের মরদেহ। জানা গেল দেশে তার জানাজা, দাফন বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত।

শাফিন আহমেদের পারিবার সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা নামার কথা রয়েছে শিল্পীর মরদেহ। আজ মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে হবে দাফন, যেখানে শায়িত আছেন শাফিন আহমেদের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলসংগীতের শিল্পী ফিরোজা বেগম।

পারিবারিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কুলখানির বিষয়েও। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে আগামী ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

তবে শাফিনের মরদেহ সর্বসাধারণের শেষবার শ্রদ্ধা জানাতে কোথাও রাখা হবে কি না, এ বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি পরিবার।

গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্টে পারফর্ম করতে যান শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার দ্বিতীয় কনসার্ট। কিন্তু সেই কনসার্ট শুরুর আগে অসুস্থবোধ করেন তিনি। স্থগিত করে দেয়া হয় কনসার্ট। শারীরিক অবস্থা খারাপ হলে সে দিন রাতেই ভর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকে আর ফেরা হয়নি তার। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ১০ মিনিটের দিকে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক সাময়িক …
  • ০৫ আগস্ট ২০২৬
মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে
  • ০৫ আগস্ট ২০২৬
স্টেম শিক্ষার প্রসারে প্রযুক্তি উদ্ভাবনই আনবে বাংলাদেশের অর…
  • ০৫ আগস্ট ২০২৬
বন্ধ্যা নারীরা ভোগেন তীব্র মানসিক ট্রমায়, পুরুষের সংকট যৌন…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস সংকটে চার দিনের ছুটিতে গাজীপুরের ৮০০ শিল্পকারখানা
  • ০৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডেনমার্কের সেরা ৬ বিশ্ববিদ্য…
  • ০৫ আগস্ট ২০২৬