জনপ্রিয় ব্যান্ড তারকা মাইলসের শাফিন আর নেই

২৫ জুলাই ২০২৪, ০৮:৪৩ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM
ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ

ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ © সংগৃহীত

জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাই হামিন আহমেদ। শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তিনি মারা যান।

হামিন আহমেদ বলেন, গত ২০ জুলাই শাফিনের কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শো এর আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে শো বাতিল করেন। সেদিনই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর শরীরের বিভিন্ন অঙ্গ অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন রয়েছেন। তারা শাফিনের কাছে আছেন। ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি (হামিন)। এরপর এ কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে।

আরো পড়ুন: গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তানজিন তিশার ব্যক্তিগত সহকারী

মাইলস ব্যান্ডের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক শাফিন আহমেদ। বেশকিছু সলো বা মিক্সড অ্যালবামে গান রয়েছে তার। শাফিনের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। তারা বাবা সুরকার কমল দাশগুপ্ত। বড় ভাই হামিনসহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে থেকে ব্যান্ড সঙ্গীত শুরু করেন তারা। পরে মাইলস ব্যান্ড গড়ে তোলেন। 

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’ ইত্যাদি।

স্টেশনে নাতিকে কোলে বসে ছিলেন বৃদ্ধা, ‘শিশু চোর’ সন্দেহে বে…
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ৭ পদে চাকরি, আব…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক সাময়িক …
  • ০৫ আগস্ট ২০২৬
মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে
  • ০৫ আগস্ট ২০২৬
স্টেম শিক্ষার প্রসারে প্রযুক্তি উদ্ভাবনই আনবে বাংলাদেশের অর…
  • ০৫ আগস্ট ২০২৬
বন্ধ্যা নারীরা ভোগেন তীব্র মানসিক ট্রমায়, পুরুষের সংকট যৌন…
  • ০৫ আগস্ট ২০২৬