সালমান খান কেন বিয়ে করছেন না, জানালেন বাবা

২৫ জুন ২০২৪, ০৯:৫০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
সালমান খান ও তার বাবা সেলিম খান

সালমান খান ও তার বাবা সেলিম খান © সংগৃহীত

একের পর এক নায়ক বিয়ে করে ফেলছেন। প্রত্যেক মাসেই কারও না কারও বিয়ের খবর হইচই বলিউড পাড়ায়। অন্যদিকে দেখুন, বলিউডের সব বিয়েতে হাজির থাকলেও, সালমন খান বিয়ে থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন!। বয়স ৫৮ হলেও, বলিউডের ভাইজানের কোনও ভ্রুক্ষেপ নেই। অন্যদিকে, সালমনের অনুরাগীরা অধীর অপেক্ষায় বসে আছেন, তার বিয়ে দেখার জন্য। সত্য়িই কি বিয়ে করবেন না সালমন?

সালমান তার বিয়ে নিয়ে কখনই কিছু বলেন না। তবে এবার ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা সেলিম খান। তিনি জানান, আসলে সালমান খুবই সহজ সরল একজন মানুষ। খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়। সালমান মনে করেন, কোনও মেয়েই তার মায়ের মতো সংসার গোছাতে পারবে না। আসলে, সালমান সব মেয়ের মধ্যেই মায়ের কোয়ালিটিগুলো খুঁজতে শুরু করে।

সেলিম বলেন, সালমান চায় ও যেই মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে। আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন। তাই সালমান বিয়ে করছেন না।

প্রসঙ্গত, অনেকেই জানতেন রোমানিয়ান মডেলের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। অনেকে তো আবার ভেবেই বসেছিলেন লুলিয়া ভান্তুরের সঙ্গেই বছরেই গাঁটছড়া বাঁধবেন। কিন্তু কয়েক বছর আগে সলমন নিজেই জানিয়ে ছিলেন ‘বিয়ে করবেন না’। বাবা সেলিমই যেন সালমানের গোপন কথা ফাঁস করলেন।

শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক সাময়িক …
  • ০৫ আগস্ট ২০২৬
মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে
  • ০৫ আগস্ট ২০২৬
স্টেম শিক্ষার প্রসারে প্রযুক্তি উদ্ভাবনই আনবে বাংলাদেশের অর…
  • ০৫ আগস্ট ২০২৬
বন্ধ্যা নারীরা ভোগেন তীব্র মানসিক ট্রমায়, পুরুষের সংকট যৌন…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস সংকটে চার দিনের ছুটিতে গাজীপুরের ৮০০ শিল্পকারখানা
  • ০৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডেনমার্কের সেরা ৬ বিশ্ববিদ্য…
  • ০৫ আগস্ট ২০২৬