‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’: আলী হাসানকে লিগ্যাল নোটিশ

২০ জুন ২০২৪, ১১:০২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
র‍্যাপার আলী হাসান

র‍্যাপার আলী হাসান © সংগৃহীত

র‍্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন। ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘নানা-নাতি’ গানে আদালত অবমাননা হয়েছে বলে দাবি করে এই র‌্যাপারের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।

আলী হাসান ও মারজুক রাসেলের গাওয়া ‘নানা-নাতি’ গানটি গত ১৬ জুন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। গানটি লিখেছেন র‍্যাপার আলী হাসান। আর সুর করেছেন আলী হাসান ও মারজুক রাসেল।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে নোটিশে।

বৃহস্পতিবার সকালে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন। তিনি বলেন, গানটির ১ মিনিট ১৮ সেকেন্ডে বলা হয়েছে, ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’। যা আদালত অবমাননা করার শামিল।

ফাহিম হাসনাঈন বলেন, এ লাইনের ফলে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি সাধারণ মানুষের ভুল ধারণার উদ্ভব হয়েছে। ফলে মানুষের আইনের প্রতি আস্থা হারানোর আশঙ্কা রয়েছে। তাই আলী হাসানকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে গানের ওই লাইনটি বাদ দিয়ে অনলাইন লাইভে এসে ভুল স্বীকার করে সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

নোটিশ পাঠানোর ১৫ দিনের মধ্যে আলী হাসান যদি গানের লাইনটি বাদ না দেন এবং অনলাইন লাইভে এসে সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ না করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত আদালতে মামলা করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।

 
নদীতে ভেসে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
  • ১৮ নভেম্বর ২০২৬
৭৬ দিন পর মুক্ত হলেন কলেজছাত্র সিফাত আবদুল্লাহ
  • ১৮ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় থমথমে পরিস্থিতি, ১০টি গাড়িতে আগুন, বন্ধ যান চলা…
  • ১৮ নভেম্বর ২০২৬
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
  • ১৮ নভেম্বর ২০২৬
ষষ্ঠবারের মতো সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১৮ নভেম্বর ২০২৬
১৩ বিভাগে চিকিৎসক নিয়োগ দেবে ইউনিকো হাসপাতাল, আবেদন ই-মেইলে 
  • ১৮ নভেম্বর ২০২৬