তাসরিফ ভক্তদের জন্য দুঃসংবাদ, জটিল রোগে আক্রান্ত এ শিল্পী

১৫ জুন ২০২৪, ০১:১৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
তাসরিফ খান

তাসরিফ খান © সংগৃহীত

‘কুঁড়েঘর’ ব্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো ভক্তের মন জয় করে নিয়েছেন জনপ্রিয় গায়ক তাসরিফ খান। অনুরাগীদের জন্য মন খারাপ করেয়া খবর চোখের অসুখে ভুগছেন তাসরিফ। ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে তার। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। শুক্রবার (১৪ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে গায়ক নিজেই এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেন, ‘আমার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।’

তাসরিফের অসুস্থতা প্রসঙ্গে তার ভাই তানজীব খান বলেন, ‘কিছুদিন ধরে তাসরিফের ডান চোখে অঞ্জলির মতো সমস্যা দেখা যাচ্ছে। সেভাবে গুরুত্ব দেইনি আমরা। ৩ দিন আগে চিকিৎসকের শরণাপন্ন হই। তখন বিভিন্ন চেকআপের পর চিকিৎসক জানান, এটা টিউমার। সার্জারি করাতে হবে।’

এদিকে, তরুণ এ গায়কের কাছ থেকে হঠাৎ এমন দুঃসংবাদ পেয়ে রীতিমতো দুঃখ প্রকাশ করেন তার ভক্তরা। একইসঙ্গে তার সুস্থতা কামনা করেন তারা।

এর আগে গত বছরের মার্চে ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হন তাসরিফ খান। টাঙ্গাইলে একটি শো করতে যাওয়ার সময় হঠাৎ করেই মুখের অংশে সমস্যা অনুভব করেন তিনি। এরপর চিকিৎসকের দ্বারস্থ হয়ে চিকিৎসা নেন এই সংগীতশিল্পী।

গান ছাড়াও দর্শনীয় স্থানে ভ্রমণ করেন তিনি। কয়েকটা বাদ্যযন্ত্র আর সঙ্গীদের নিয়ে কখনও চলে যান সমুদ্র সৈকতে আবার কখনও পাহাড়ে। সেখানে গান গেয়ে মনোরঞ্জন করেন স্থানীয়দের। সামাজিক মাধ্যমে তা শেয়ার করেন অনুরাগীদের মাঝেও। এ ছাড়া সমাজসেবক হিসেবেও তরুণদের মাঝে বেশ জনপ্রিয় তাসরিফ খান।

ট্যাগ: রোগ
শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক সাময়িক …
  • ০৫ আগস্ট ২০২৬
মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে
  • ০৫ আগস্ট ২০২৬
স্টেম শিক্ষার প্রসারে প্রযুক্তি উদ্ভাবনই আনবে বাংলাদেশের অর…
  • ০৫ আগস্ট ২০২৬
বন্ধ্যা নারীরা ভোগেন তীব্র মানসিক ট্রমায়, পুরুষের সংকট যৌন…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস সংকটে চার দিনের ছুটিতে গাজীপুরের ৮০০ শিল্পকারখানা
  • ০৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডেনমার্কের সেরা ৬ বিশ্ববিদ্য…
  • ০৫ আগস্ট ২০২৬