ভক্তদের সঙ্গে কোথায় দেখা হবে, জানালেন বুরাক অ্যাজিভিট

২৫ মে ২০২৪, ১২:৫০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
বুরাক অ্যাজিভিট

বুরাক অ্যাজিভিট © সংগৃহীত

জনপ্রিয় সিরিজ কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট এখন ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (২৪ মে) পৌঁছান এ অভিনেতা। বর্তমানে হোটেল রেডিসন ব্লুতে রয়েছেন তিনি।

শনিবার (২৫ মে) ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করে ভক্তদের সঙ্গে কোথায় দেখা করবেন এ বিষয়ে তিনি বলেন, ‘ আমি আগামী ২৬ মে গুলশান ১ নম্বরে সিঙ্গারের বেকো স্টোরে থাকব। আপনাদের সঙ্গে দেখা হবে।’ 

অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন বিশ্বজুড়ে নজর কেড়েছেন তিনি। বাংলাদেশেও রয়েছে তার অনেক ভক্ত। তার জনপ্রিয়তার কারণে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করেন।

বুরাক অ্যাজিভিটের জন্ম ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম বুলেন্ত অ্যাজিভিট, মা শেয়হান অ্যাজিভিট। বুরাকের এক বোন আছে, তার নাম বুরসান দেনিস। বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। তিনি ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন।

হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬