আমারে যারা গালি দেয়, তারা আপনাকেও গালি দেয়, জয়কে বললেন জায়েদ (ভিডিও)

২৫ মে ২০২৪, ১১:০৪ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
শাহরিয়ার নাজিম জয় ও জায়েদ খান

শাহরিয়ার নাজিম জয় ও জায়েদ খান © সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। অন্যদিকে, শাহরিয়ার নাজিম জয় ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা হিসেবে। তবে তিনি এখন দেশব্যাপী পরিচিত জাদরেল একজন উপস্থাপক হিসেবে। যার সঙ্গে সাক্ষাৎকারে বসলে যেকোনো মানুষেরই মাথায় দুশ্চিন্তা এসে ভর করে, কখন কী প্রশ্নে ঘায়েল করেন জয়। তবে এবার জয় নিজেই হলেন ঘায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে জায়েদ খান ও জয়ের দেখা গেছে এমন দৃশ্য।

ভিডিওতে দেখা যায় শাহরিয়ার নাজিম জয় জায়েদ খানকে বলেন, জায়েদ ভাই মানুষ অনেকে বলে কি জায়েদ খানকে ধইরা যদি ধুমচে পিটাইতে পারতাম তাহলে আমার মনে খুব শান্তি পাইতাম। জবাবে জায়েদ খান বলেন, আপনার ব্যাপারেও শুনছি বিদেশে গেলে। আপনারা কি এই বেহায়া (শাহরিয়ার নাজিম জয়) কে পিটাতে পারেন। জায়েদ খান আরও বলেন, না আমি পিটাইতে পারবো না কারন সে চ্যানেলের ভিতরে থাকে। 

তখন শাহরিয়ার নাজিম জয় জায়েদ খানকে প্রশ্ন করেন, এরকম শুনছেন। জবাবে জায়েদ খান বলেন, আপনার আর আমার সেইম কেস কিন্তু আপনারে যেমন গালি দেয় আমাকেও দেয়। তিনি আরও বলেন, আমারে ফোন করেই বলে এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না। জায়েদ খান বলেন আমি নিজেও তো আরেক বেহায়া। 

যদিও এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন।

অনেকেই সেখানে কমেন্ট করেছেন। নাফিদা নওরীন নামে একজন লিখেছেন, জায়েদ খান কিন্তু উত্তর ভালো দেয়!

শাহাত হেসেন নামে একজন কমেন্ট করেছেন, আবার ভাইরালের নেশায় এটাও তাদের স্ক্রিপ্টেট হতে পারে।

আরেকজন লিখেছেন, জায়েদ ব্রো অলওয়েজ রকস। ব্যাডারে কোনো দিন শরম পাইতে, অপ্রস্তুত হইতে দেখি নাই

হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬