তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে তালা

০৫ আগস্ট ২০২৬, ০৮:০৩ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৮:০৫ PM
তেহারিতে ইটের টুকরা

তেহারিতে ইটের টুকরা © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ হলের ক্যান্টিনে পরিবেশিত তেহারিতে ইটের টুকরা পাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া দীর্ঘদিন ধরে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগের পর বুধবার রাতে ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেন তাঁরা। পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যান্টিনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আবাসিক শিক্ষার্থীদের খাবারের অন্যতম প্রধান নির্ভরতা হল ক্যান্টিন। তবে দীর্ঘদিন ধরেই সেখানে খাবারের মান নিয়ে অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ক্যান্টিনের তেহারি খাওয়ার সময় এক শিক্ষার্থী খাবারের মধ্যে ইটের টুকরা পান বলে অভিযোগ করেন। এর আগে খাবারে পোকামাকড়, বস্তার সুতা ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত বস্তু পাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যান্টিনে পরিবেশিত খাবারের মান নিয়েও রয়েছে নানা সমস্যা। তাঁদের দাবি, অনেক সময় চিকেন ফ্রাইয়ের ভেতরের অংশ কাঁচা থাকে, নষ্ট আটা দিয়ে পরোটা তৈরি করা হয় এবং অবিক্রীত পরোটা, সিঙারা ও পেঁয়াজি সংরক্ষণ করে পরদিন পুনরায় গরম করে বিক্রি করা হয়। পাশাপাশি রান্নাঘর ও চা তৈরির স্থানেও স্বাস্থ্যকর পরিবেশ নেই বলে অভিযোগ তাঁদের।

শহীদ আবু সাঈদ হলের শিক্ষার্থী তুসার আহমেদ বলেন, আমরা প্রতিদিনের খাবারের জন্য ক্যান্টিনের ওপর নির্ভরশীল। কিন্তু খাবারের মধ্যে ইটের টুকরা পাওয়া খুবই উদ্বেগজনক। বিষয়টি নিয়ে বারবার অভিযোগ করার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা ক্যান্টিনে তালা ঝুলিয়ে দিয়েছি। মানসম্মত ও নিরাপদ খাবারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান চলবে।

এছাড়া শিক্ষার্থীরা কিছু দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করা, হল প্রশাসন বা ছাত্রকল্যাণ অধিদপ্তর অনুমোদিত মূল্যতালিকা প্রকাশ ও বাস্তবায়ন, রান্নাঘর ও চা তৈরির স্থান সংস্কার, খাবারের মান ও মূল্য নিয়মিত তদারকি এবং শিক্ষার্থী প্রতিনিধি, হল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন।

এ ব্যাপারে হলের প্রভোস্ট অধ্যাপক ড.মো.আজাদ হোসাইন জানান, আপাতত ক্যান্টিন বন্ধ। আমরা সরেজমিনে বিষয়টি তদারকি করব। পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: চুয়েট
হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬