সহপাঠীদের সঙ্গে সন্ধ্যায় ক্যাম্পাসের পুকুরে নেমে প্রাণ হারালেন চুয়েট ছাত্র

২৮ জুলাই ২০২৬, ১১:০২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ১১:১৭ PM
 অর্ণব সাহা

অর্ণব সাহা © ফাইল ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে ডুবে প্রাণ হারালেন অর্ণব সাহা নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর হতে জানা যায়, অর্ণব সাহা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা তাকে উদ্ধারের চেষ্টা চালান। উদ্ধার তৎপরতার প্রায় ২০ মিনিট পর তাঁকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার পরবর্তী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত অর্ণব সাহা ফেনীর বাসিন্দা। শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ট্যাগ: চুয়েট
সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মান…
  • ১৮ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
  • ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
  • ১৮ অক্টোবর ২০২৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬