আবাসিক হলে মাদক সেবনের অভিযোগে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করল চুয়েট  

১৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) © সংগৃহীত

আবাসিক হলে মাদক সেবনের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৮ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আবাসিক হলে মাদক (গাঁজা) সেবন এবং মাদক (গাঁজা) নিজ অধিকারে রাখার দায়ে ওই আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। 

১২ জুলাই (রবিবার) শৃঙ্খলা কমিটির ৩০৬তম জরুরি সভার সিদ্ধান্তক্রমে কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ০৮ টি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই অত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ হলের ৫২৯ নং কক্ষে আনুমানিক রাত ১১টা ৫০ মিনিটে হলের সহকারী প্রভোস্টগণ অভিযান পরিচালনা করে। অভিযানে কক্ষটিতে ৮ শিক্ষার্থীকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও কক্ষ তল্লাশি করে গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

জানা যায়, বহিষ্কৃতদের মধ্যে  ২০২১-২২ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের ২ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের পানিসম্পদ কৌশল বিভাগের ৪ জন ও একই বর্ষের মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ জন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল বিভাগের ১ জন শিক্ষার্থী রয়েছেন। এদের ৪ জন শহীদ আবু সাইদ হলের, ২ জন মুক্তিযোদ্ধা হলের, ১ জন ড. কুদরাত-ই-খুদা হলের এবং ১ জন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী। উক্ত ঘটনায় সকলকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। 

এদিকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তির স্বহস্তে লিখিত জবাব ০৮ শিক্ষার্থীকেই আগামী ২৬ জুলাই সকাল ১১ টার মধ্যে ছাত্রকল্যাণ দপ্তরে স্ব-শরীরে হাজির হয়ে দাখিল করতে বলা হয়েছে । কোনো শিক্ষার্থী চাইলে ২৭ জুলাই সকাল ১১ টায় স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে স্বপক্ষে ব্যক্তিগত শুনানি প্রদান করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম জানান, ‘দোষীদেরকে শাস্তি দেয়া হয়েছে। এছাড়া নির্দিষ্ট দিনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চুয়েট প্রশাসন মাদক ও এই সংশ্লিষ্ট ব্যাপারে সর্বদা কঠোর অবস্থানে থাকবে।’

শিক্ষার্থীদের দমনের বিষয়ে রিজভীর বরাতে ফেসবুকে ছড়িয়ে দেওয়া …
  • ১৪ জুলাই ২০২৬
একসঙ্গে তিন জমজ বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন
  • ১৪ জুলাই ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ১৮ জুলাই প…
  • ১৪ জুলাই ২০২৬
সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৮ দাবিতে উত্তরায় ৭ ঘণ্টা অবরোধ, ঢ…
  • ১৪ জুলাই ২০২৬
মাথায় লাল কাপড় বেঁধে শেকৃবির এএসভিএম শিক্ষার্থীদের বিক্ষোভ,…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence